রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

হজযাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : হজ সংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশি যাত্রীদেরকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। বিদেশি হজযাত্রীদের জন্য নতুন এ আইন জারি করেছে সৌদি আরব। তবে সৌদির নাগরিকদের জন্য এ ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। দেশটির নাগরিকদের একটি অংশ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে এ সুবিধা সকল নাগরিক পাবেন না। সুযোগটি নির্ধারণে লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে— তারাই পাবেন এ সুবিধা।

এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। অর্থাৎ বাংলাদেশি টাকায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা। মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ ধার্য করা হয়েছে এসব ফি।

২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ কোটিরও বেশি মানুষ সৌদিতে গিয়েছিলেন হজ করতে। তারপর ২০২০ সালে করোনা ভাইরাস মহামারি শুরু হলে দেশি-বিদেশি সব যাত্রীদের হজ পালনে স্থগিতাদেশ দেয় দেশটির সরকার। বিশেষ অনুমতিতে মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ যাত্রী ওই বছর হজ করেছিলেন।

২০২১ সালে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য হজ পালনে স্থগিতাদেশ তুলে নেয় সৌদির সরকার। তবে কঠোর সীমান্ত বিধি জারি থাকায় ওই বছরও দেশটিতে যেতে পারেননি বিদেশি হজযাত্রীরা। অবশেষে ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয় সৌদি আরব।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ