মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

ইজতেমায় আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের তিন দিনব্যাপি বিশ্ব ইজতেমার ১ম পর্ব। এরইমধ্যে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে জেলাভিত্তিক ৯১ খিত্তায় অবস্থান করছেন তারা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতেই পুরো ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে যায়।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এবারের ৫৬তম বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগত মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন ও আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। হেলিকপ্টার টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিদেশিরা ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নিচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৬টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি এসে ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি একই সময়ে দেশের প্রায় সব জেলা থেকে লাখো মুসল্লি এসে ময়দানে নির্ধারিত খিত্তায় হাজির হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে তুরাগ, সবখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন:

বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

মসজিদের খুতবায় উস্কানীমূলক বক্তব্য পরিহারের আহ্বান

সর্বশেষ পাওয়া সংবাদ