সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
advertisement
ধর্ম-জীবন

আম বয়ানে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতোমধ্যে এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

তিনি আরও বলেন, আমাদের এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ে নিজাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও কেন বৃহস্পতিবার ইজতেমা শুরু হচ্ছে- এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে আমরা আরবি তারিখটাই অনুসরণ করে থাকি। আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ শুক্রবার শুরু হয়ে যায়। সেই হিসেবে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।

এদিকে ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার বাস, ট্রাক, পিকআপ ভ্যান করে ময়দানে আসেন মুসল্লিরা। এতে ইজতেমা মাঠের মুসল্লিদের ঢল নেমেছে।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের সাথীরা এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ