রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথম মাহফিল কক্সবাজারের পেকুয়ায় জাতীয় ঐক্যের আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত পৌনে ১০ টার দিকে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই ঐক্যের আহ্বান জানান।

তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, ‘নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকান্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে, মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যা বন্ধুসুলভ আচরণ নয় বরং তাঁরা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে।

এছাড়া তিনি ভয়েস অফ আমেরিকার জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোর জায়গায় বিশ্বে শীর্ষে রয়েছেন।

আলোচনার বিষয়বস্তু অনুযায়ী ঐক্যের সুফলের বর্ণনা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করে ঐক্যের নজির সৃষ্টি করেছেন, ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দূর্বল ভাবতে না পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বিনির্মানে কাজ করতে হবে। নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দূর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্টমার্টিন দাবি করে বসবে।

১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ