মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো আরও ৮ দিন

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রী নিবন্ধনের সময় আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ সংক্রন্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজযাত্রী নিবন্ধনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই বলে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলে ৭৪ হাজার ৪০৮ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ