রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

দুর্গাপূজার ছুটি বাড়ল আরও একদিন

কর্পোরেট ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। অর্থাৎ, বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী (১৩ অক্টোবর) রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

মাহফুজ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিভিন্ন সময় হামলা, পুনর্বাসন না করাসহ বিভিন্ন দাবি ছিল। এরমধ্যে দুটো দাবি বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ