বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

মহানবীর রওজা জিয়ারতে মানতে হবে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা বা সমাধিস্থল ‘আল রাওদা আল শরিফা’ জিয়ারতের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতেতে জানায়, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হবে নির্ধারিত সময়ে। তাছাড়া জিয়ারতের জন্য আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল রাওদা আল শরিফায় প্রবেশের পরপরই উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে। এমনকি, এখন থেকে রাসুল (সা.) এর রওজা জিয়ারতের সময় সঙ্গে করে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা যাবে না ও নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।

সৌদি আরবে এখন ওমরাহ মৌসুম চলছে। এ সময় মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুল (সা.) এর রওজা জিয়ারতে যান। চলতি বছর প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশা করছে সৌদি সরকার।

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ জিয়ারতে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ ও ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সঙ্গে আনলে এসব নির্দেশনাও মানতে হবে। সূত্র: গালফ নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ