বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। ওমরাহ পালনকালে নারীদের এই নিয়ম মানতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকালে নারীদের পছন্দের পোশাক পরার অধিকার রয়েছে, তবে এক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।

২০২২ সালে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি আরব। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরাহ পালন করছেন।

প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে।

সৌদি কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করলো দেশটি।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে সে দেশে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ