মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

হজযাত্রীদের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক : মহামারি করোনা ছড়িয়ে পড়ার পর সৌদি আরব হাজিদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছে দেশটি। এতে হাজিদের সংখ্যায় কোনো নির্ধারিত সীমাবদ্ধতা থাকবে না।

সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবে হজ মেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব তথ্য জানান দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী, তৌফিক আল-রাবিয়াহ।

তিনি জানিয়েছেন, এ বছর হজ করার জন্য হাজির সংখ্যা নির্ধারিত থাকবে না। এছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটিও থাকছে না।

মন্ত্রী বলেন, ‘মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে। খবর আরব নিউজের।

সর্বশেষ পাওয়া সংবাদ