রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ৪২তম ওফাত দিবস আজ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ সূফী আবু বকর সিদ্দিকী (রহঃ) এঁর নোয়া সাহেবজাদা ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহঃ) এঁর ৪২তম ওফাত দিবস আজ শনিবার। এই উপমহাদেশে তিনি ন’হুজুর পীর কেবলা নামে সমধিক পরিচিত।

ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে শনিবার সন্ধ্যায় সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বতরণ করা হয়।

এদিকে রাজধানী ঢাকার শাহজাদপুর ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ন’হুজুর কেবলার ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালিত হবে। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর কেবলা (রহঃ) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। ভারতের হুগলী জেলার ফুরফুরা দারবার শরীফসহ ভারতের বিভিন্ন স্থানে ন’হুজুর কেবলার ওফাত দিবসটি পালনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ন’হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিল শরীক হয়ে মুরীদ ও ভক্ত আশেকানদের অশেষ নেকী হাসিল করার জন্য আহবান জানান।


▐ সর্বশেষ পাওয়া সংবাদ