রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

কোন দেশ থেকে হজে যেতে খরচ কেমন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সম্পর্কিত নানা বিধিনিষেধ তুলে নেওয়ার পর এবার আবার সারা বিশ্ব থেকে মুসলিমরা ব্যাপকভাবে হজ করার সুযোগ পাচ্ছেন। এ বছর মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। এরই মধ্যে বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় সব দেশেই তুলনামূলকভাবে হজের খরচ বেড়েছে।

বাংলাদেশ থেকে ২০২৩ সালে হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত বছর দেশে সরকারিভাবে হজে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। অর্থাৎ, গত বছরের চেয়ে চলতি বছরে হজের খরচ দেড় লাখ থেকে প্রায় ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর হজে যাওয়ার জন্য খরচ হবে ৩ হাজার ৩০০ ডলার বা ৩ লাখ ৪৭ হাজার ৩৪৭ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। বাকিটা সরকারি ‘হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ তহবিল থেকে ভর্তুকি দেওয়া হবে।

মালয়েশিয়ায় হজের জন্য সরকার বড় অংকের ভর্তুকি দিয়ে থাকে। সেখানে যেসব পরিবারের মাসিক আয় ৯৬ হাজার টাকার কম, সেসব পরিবারের সদস্যদের জন্য এ বছর সরকারিভাবে হজের খরচ ধরা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা। মাসিক আয় এর বেশি হলে দিতে হবে ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। তবে দেশটিতে বেসরকারি হজ প্যাকেজগুলো বাংলাদেশি মুদ্রায় নয় লাখ টাকা থেকে শুরু হয়েছে।

পাকিস্তানে গত বছরের তুলনায় হজের খরচ বেড়েছে ৩৬ দশমিক ৫৯ শতাংশ। দেশটিতে এ বছর হজযাত্রীদের খরচ ১১ লাখ ৭০ হাজার পাকিস্তানি রূপি বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৭ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভারতে হজের জন্য আবেদন গ্রহণ শুরু হলেও চূড়ান্ত খরচের হিসাব এখনো জানানো হয়নি। তবে ২০২১ সালে এই খরচ ছিল বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর হজ প্যাকেজের খরচ ৫০ হাজার টাকা কমানো হবে। অর্থাৎ হজ কমিটি অব ইন্ডিয়ার মাধ্যমে যারা হজে যাবেন, তাদের খরচ হবে চার লাখ টাকার কম।

সিঙ্গাপুরে গত বছরের তুলনায় হজের খরচ বেড়েছে প্রায় দেড় হাজার ডলার। সেখানে সবচেয়ে কম প্যাকেজের জন্য দিতে হবে ৬ লাখ ৬০ হাজার ৯২০ টাকা। সূত্র: বিবিসি বাংলা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ