সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন হাজির মৃত্যুবরণ করার খবর পাওয়া 

মঙ্গলবার (২ জুন) পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল গত ২৬ জুন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটের মাধ্যমে হাজিরা নিরাপদে দেশে ফিরেছেন। ফেরত আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।

এদিকে সৌদি আরবে মারা যাওয়া ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। এলাকাভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, মৃতদের মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।

উল্লেখ্য, এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হজ কার্যক্রম শুরু হয়েছিল এবং তা শেষ হয় ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের নিয়ে এই ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ