রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

সমন্বিত ১০ ব্যাংকে ‘সিনিয়র অফিসার’ পদে ৯২২ জনকে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তিত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)।

পদসংখ্যা: মোট ৯২২ জন (সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) পাস প্রার্থীর আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সিনিয়র অফিসার (সাধারণ) পদের বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০/-টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিক: ৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

image-57 image-58

▐ সর্বশেষ পাওয়া সংবাদ