রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

৩১৩ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সিপাই পদে ৩১৩ জন নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। কেবল নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বেতন ধরা হবে ১৭তম গ্রেডে, ৯,০০০-২১,৮০০ টাকা মাসিক স্কেলে।

পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই সিপাই পদে আবেদনের সুযোগ পাবেন, তবে প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা: প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উচ্চতা : পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।

বুকের মাপ : উভয় প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

ওজন (ন্যূনতম) : পুরুষ ৫০ কেজি ও মহিলা ৪৬ কেজি। এই জেলা তালিকাসহ নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.dnc.gov.bd)।

আবেদনের লিংক : http://dnc.teletalk.com.bd

আবেদন করার শুরুর তারিখ ১০ জুলাই ২০২৩

আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট http://www.dnc.gov.bd

image-45

▐ সর্বশেষ পাওয়া সংবাদ