মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার দেশের তিনটি বিভাগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন গ্রহণ শুরু হবে ১০ মার্চ। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। তবে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

image-168

সর্বশেষ পাওয়া সংবাদ