রবিবার, ২১ জুন ২০২৬
রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৭৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ১৮ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬।

সম্প্রতি ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য ঘোষিত পদগুলোর মধ্যে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ড সচিব, রেভিনিউ সুপারভাইজার, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, ভেটেরিনারি/জবাইখানা পরিদর্শক, পরিচ্ছন্নতা পরিদর্শক, ইপিআই সুপারভাইজার, বাতি পরিদর্শক এবং লেজার কিপার।

পদের নামসমূহ: 

১. পদের নাম: স্বাস্থ্য পরিদর্শক

পদসংখ্যা: ৮

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. পদের নাম: রেভিনিউ সুপারভাইজার
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. পদের নাম: ওয়ার্ড সচিব
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. পদের নাম: মশক নিয়ন্ত্রণ পরিদর্শক
পদসংখ্যা: ৭
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. পদের নাম: ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক
পদসংখ্যা: ১৮
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. পদের নাম: পরিচ্ছন্ন পরিদর্শক
পদসংখ্যা: ২৬
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৭. পদের নাম: ইপিআই সুপারভাইজার
পদসংখ্যা: ১০
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৮. পদের নাম: স্প্রেম্যান সুপারভাইজার
পদসংখ্যা: ৩৪
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৯. পদের নাম: বাতি পরিদর্শক
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১০. পদের নাম: লেজার কিপার
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা: ১৭ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের  http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ১ নং পদের জন্য মোট ১৬৮ টাকা এবং ২ থেকে ১০ নং পদের জন্য মোট ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক, বিজ্ঞান বিভাগে স্নাতক, উচ্চ মাধ্যমিক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং কারিগরি প্রশিক্ষণ সনদের শর্ত রাখা হয়েছে। তবে কিছু পদের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা কিংবা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, বয়সসীমা, পরীক্ষার নিয়মাবলি এবং অন্যান্য শর্তাবলি ডিএনসির সরকারি ওয়েবসাইট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) এবং নিয়োগ সংক্রান্ত আবেদন পোর্টালে পাওয়া যাবে।

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ