বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

গাজীপুরে যুব মহিলা লীগের নেত্রী সুলতানাকে দল থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর বাংলাদেশ যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গাজীপুর মহানগর যুবমহিলালীগের সভাপতি এ্যাড.আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অব্যাহতি পত্র থেকে জানা যায়, বাংলাদেশ যুব মহিলালীগের গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভা এর মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগে মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইল।

এবিষয়ে জানতে সুলতানা লতা শোভার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তি অপরাধের দায় দল নিবেনা। যে অপরাধ করবে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। এছাড়াও তাকে ২০১৮ সালে একবার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ