সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
রাজনীতি

কক্সবাজারে ৩ উপজেলা নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন জমা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: প্রথম ধাপের কক্সবাজার ৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য পাওয়া গেছে। কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন।

এর মধ্যে কক্সবাজার উপজেলায় সদর বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আর কোন প্রার্থী না থাকায় আবারো ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার ভোট গ্রহন হবে ৮ মে।

সে হিসাবে গতকাল ১৫ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর ১৫ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত ৩ টি উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৩৩ জন প্রার্থী।

তার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় জমা দিয়েছেন ৯ জন।

তার মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন তারা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নজিবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল আবছার।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আরোকোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক রোমানা আক্তার, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা নুসরাত জাহান লুনা এবং সাবেক পৌর কাউন্সিলার ও মহিলা আওয়ামীলীগ নেত্রী চম্পা উদ্দিন।

এদিকে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান (সদ্য বিদায়ী) মোহাম্মদ শরিফ বাদশা, স্থানীয় সমাজ সেবক ও শ্রমিক নেতা হাবিব উল্লাহ, মহেশখালী পেশাজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, ও ছাত্রনেতা আবদুল্লাহ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, এডভোকেট শাহজাহান পারুল, যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, কৃষকলীগ নেতা আবু ছালেহ, জাহেদুল হুদা, সাইফুল কাদির ও মঈন উদ্দিন তোফায়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মিনুয়ারা মিনু ও মনোয়ারা বেগম।

এদিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মো: হানিফ বিন কাশেম ও আছহাব উদ্দিন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন আকবর খান,জুনাইদুল হক ও ফরিদ উদ্দিন তালুকদার। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার ও সাবেক ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা।

উল্লেখ্য তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই- বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

সর্বশেষ পাওয়া সংবাদ