সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
রাজনীতি

চকরিয়ায় উপনির্বাচনে জয়ী হলেন যারা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় উপনির্বাচনে ইউপি সদস্য পদে বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এছাম উদ্দিন বাহাদুর,কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোজাম্মেল হক এবং চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত এসব ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ভোট গ্রহণ চলে।সন্ধ্যায় ভোট গণনা শেষে নিজ নিজ ওয়ার্ডের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাগণ নির্বাচিতদের নাম ঘোষণা করে।

বদরখালী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন ২জন।বদরখালী ৪নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্য দুই হাজার পাঁচ শত ৩১ ভোট।কৈয়ারবিল ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন ৪ জন।উক্ত ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল মোট ৯৫৭ জন

উক্ত উপনির্বাচনে ওয়ার্ড ২টিতে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ কর্মকর্তাসহ স্ট্রাকিং ফোর্স আনসার সদস্যরা দায়িত্ব পালন করে।এছাড়া এ নির্বাচনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। 

উল্লেখ্য যে, এসব ইউনিয়নে তিন জন ইউপি সদস্যর মৃত্যুতে উক্ত ওয়ার্ডগুলোর পদ শুন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্যগণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওয়ার্ড গুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ