সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
রাজনীতি

জনগণের ভালবাসায় সিক্ত পটুয়াখালীতে কাউন্সিলর প্রার্থী বেল্লাল মৃধা

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। আসন্ন পটুয়াখালী পৌরসভার নির্বাচনে ৯ মার্চ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে পৌর কাউন্সিলর পদে বেল্লাল হোসেন মৃধা উট পাখি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। গত ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই বাছাই শেষে ২৩ ফেব্রুয়ারী জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রচার প্রচারনা। একটানা ৭ মার্চ প্রচার প্রচারণার শেষ দিনে নির্বাচনী এলাকা ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে প্রচার প্রচারণায় ব্যাপক সারা পেয়েছেন বেল্লাল মৃধা।

তবে প্রার্থী বেল্লাল হোসেন মৃধা ঐতিহ্যবাহী মৃধা পরিবারের সন্তান তার পিতা সাবেক কাউন্সিলর ছিলেন, তার চাচা আবুল কালাম আজাদ মৃধা জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা এছাড়াও প্রতিটি সামাজিক, রাজনৈতিক, মানবসেবা মুলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

প্রার্থী বিল্লাল মৃধা জানান, আমি জনগণের কাউন্সিলর হিসেবে নয় সন্তান হিসেবে সেবা করতে চাই। যে কোন সেবা প্রদানের একটা মাধ্যমে প্রয়োজন আমরা পৌরবাসী তাই পৌরসভার জনসাধারণের সেবা করতে হলে পৌরসভার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারলে ৯ নং ওয়ার্ডবাসীর অধিকার ও উন্নয়ন সহ সকলে সেবা নিশ্চিত করা যাবে। নির্বাচনে অংশ গ্রহন করার উদ্দেশ্য লক্ষ একটাই জনগণের সেবা মুলক কাজ করা। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং ৯ নং ওয়ার্ডকে উন্নয়নের একটি অংশ হিসেবে বেঁধে দিতে কাউন্সিলর প্রার্থী হয়েছি। অর্থ নয় ভালোবাসা দিয়ে জয়যুক্ত হতে চাই।

জনগন আমাকে চায় তাদের একজন সন্তান হয়ে তাদের পাশে থাকি তাই কোন অসৎ উদ্দেশ্যকারী যেন জনগণের শান্তি বিনষ্ট না করতে পারে সেজন্য নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। যাতে আগামী ৯ মার্চ জনগন শান্তিপুর্ন ভাবে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সময় যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে ভোটের আনন্দ বৃদ্ধি পাচ্ছে।আসা করি জনগণ তাদের সন্তানকে আগামী ৯ তারিখ বিপুল ভোট জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। নির্বাচনে জয়যুক্ত হলে জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো তাতে নিজের জীবন বাজি রেখে হলেও জনগণের সেবা দিতে সর্বাত্মক পাশে থাকবো ইনশাআল্লাহ এমবটাই প্রতশ্রুতি দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ