রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
রাজনীতি

সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে লাকি বহিষ্কার

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার ওরফে লাকি আহেমদকে সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কেন্দ্রীয় যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দের নির্দেশে সিলেট মহানগর যুব মহিলা লীগ এর জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কথিত লাকি আহমেদ এর বেপরোয়া চলাফেরা সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড এবং ব্ল্যাকমেইলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকলের সম্মতিতে সভাপতি সুফিয়া ইকবাল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন অভিযুক্ত লাকিকে সংগঠনের প্যাডে লিখিত বিজ্ঞপ্তি আকারে নোটিশ এর মাধ্যমে তাকে বহিষ্কার করেন।

সূত্রে জানা যায়, আওয়ামীলীগে পদবী ব্যবহার করে কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও উক্ত পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছেন দীর্ঘ দিন ধরে। ব্ল্যাকমেইলার লাকির হয়রানি থেকে মুক্তি পেতে বিচার চেয়ে ১২ অক্টোবর ২৩ইং তারিখে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, মামলা নং-৩০১/২৩।

উক্ত মামলায় গত ৬ ফেব্রুয়ারী আদালতে শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সিলেট কতোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত সিলেট যুব মহিলালীগের পদ ব্যবহার কারী লাকি আহমেদ কে গ্রেফতার করা হয়। তাকের গ্রেফতারের পর সিলেট মহানর যুব মহিলা লীগের কার্যকারি কমিটি জরুরী মিটিং ডেকে সিলেট জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বহিস্কার করা হয়।

image-34

সর্বশেষ পাওয়া সংবাদ