রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
রাজনীতি

৬ দিনের কর্মসূচি ঘোষণা করলেন কর্নেল অলি 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সরকার পতনসহ একদফা দাবিতে আন্দোলনের বিষয়ে এলডিপিসহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করুন।

সর্বশেষ পাওয়া সংবাদ