বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
advertisement
রাজনীতি

বিএনপি এখন ভুলের খেসারত দিচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখনও বড় দল। কিন্তু রাজনীতিতে তারা যে ভুল করেছে তার খেসারত এখন তারা দিচ্ছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি এখনও বড় দল। কিন্তু রাজনীতিতে তারা যে ভুল করেছে তার খেসারত এখন তারা দিচ্ছে। আমরা তাদের তুচ্ছ করে দেখছি না, কারণ জনগণের চোখে কখন কার অবস্থান কোথায় যাবে তা বলা কঠিন।

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বেঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক মানে আমেরিকাকে সরাসরি শত্রু বানাতে চাই না। নির্বাচনে সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছি।’

মিয়ানমারের সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর যারা আত্মরক্ষার্থে পালিয়ে এসেছে তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নিজ দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রক্রিয়াধীন আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জাতিসংঘ, ইইউ, চীন, ভারতসহ আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে অব্যাহত আছে।’ এ সময় তিনি নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্য কমে গেছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের মনোনয়ন দেওয়ার পর শ্রম, সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী আসতে পারে। তবে মন্ত্রিসভার সদস্য বাড়ানো প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক রাতের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। বৈশ্বিক পরিস্থিতির কথাও ভাবতে হবে। সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ