রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
advertisement
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩, ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।

১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির কর্মসূচির মধ্যে ১৭ ফেব্রুয়ারি শনিবার সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

সর্বশেষ পাওয়া সংবাদ