রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
রাজনীতি

কারামুক্ত হলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কারাগার থেকে মুক্তি পান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হলে ছাত্রদলের সাবেক নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি তার লেক সার্কাসের বাসায় গিয়েছেন বলেও জানান শায়রুল।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, প্রিন্সকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ