বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
advertisement
রাজনীতি

উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার ছবি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাশরাফি।
ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘প্রিয় নড়াইল বাসী আসসালামু আলাইকুম। আপনারা ভালবেসে এবং সাথে থেকে সম্মানের চেয়ারে পুনরায় বসিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে গুরু দায়িত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এই জনপদের মানুষকে।আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সবাইকে সাধুবাদ ও শুভকামনা জানাই।

যদি দলীয় প্রতীক না থাকে তাহলে দায়িত্বশীল পদে থেকে আমি কোনো প্রার্থীকেই সমর্থন জানাতে অপারগতা প্রকাশ করছি। আপনারা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন সেটা আশা রাখি।বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম ও বৃহৎ একটি সংগঠন।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর’ ছবি আপনাদের প্রচারণার লিফলেট, পোস্টারে ব্যবহার করবেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আমার ছবি বা সমর্থনে কোনো লেখা আপনাদের প্রচারনায় ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ রাখছি।
আমি আপনাদের সকলের, কোনো ব্যক্তি বিশেষের নয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ