রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু দেশ ও বিদেশে আছে। তারা নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলনেও ব্যর্থ হয়েছে। তাদের এখন তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যাই করুক না কেনো জনগণ কোনো আন্দোলন চায় না। আমরা তাদের আন্দোলন নিয়ে চিন্তিত নয়।

তিনি বলেন, আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে এখন চিন্তিত। বিশ্ব অর্থনীতির সংকটে বাংলাদেশেও প্রভাব পড়েছে। সবাইকে ধৈর্য রাখতে বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দুষ্ট ছেলে। এটা নিয়ে বিপদে আছে। বাইডেনের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েল যুদ্ধ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেদের চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত। বাংলাদেশের দিকে তাদের নজর দেওয়ার সময় কোথায়?

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ