বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
রাজনীতি

দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

কর্পোরেট সংবাদ ডেস্ক: শামসুল হক টুকু (পাবনা-১) দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।এর আগে আজ মঙ্গলবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে ১ম দিনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই দিনের কার্যসূচির প্রথমেই স্পিকার নির্বাচন করা হয়।

সংসদ অধিবেশন ২০ মিনিটের মুলতবির পর নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হলে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এ পদে শামসুল হক টুকুকে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি দলের সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬) প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য মকবুল হোসেন (পাবনা-৩)। তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেয়া হলে কন্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাস হয়।

এরমধ্য দিয়ে শামসুল হক টুকুর একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন শেষ হলো এবং একই সাথে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ