বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
রাজনীতি

আরও এক মামলায় জামিন পেলেন খসরু

নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা আরও একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে তিনি নয়টি মামলায় জামিন পেলেন। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আজ আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে করা আরও দুটি মামলার জামিন শুনানি হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় তার জামিন আবেদন নাকচ হয়েছে। তবে পল্টন থানার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে একই আদালত থেকে পৃথক আট মামলায় জামিন পান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০ মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ