রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় নড়াইলে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা।

হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা, রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে।

এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।

জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।

জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন, মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ, পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন, এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদর আশা সে মন্ত্রী হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ