রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাই নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই। আজ রোববার কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, উৎসব-মুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে যে এটা গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোন কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এছাড়া আর কোন লাভ নেই।

বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল আছে। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন পরবর্তি দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, উপজেলা নির্বাচনের আগে তা আর থাকবে না।

পরে পায়রা ও বেলুন উড়িয়ে মাহবুব উল আলম হানিফ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এসময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি। উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হন। মোট ২৪ দল এই খেলায় অংশ নেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ