রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমান অবৈতনিক উপদেষ্টা পদে থাকার সময় মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালমান এফ রহমান। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান তিনি।

২০১৯ সালের ১৫ জানুয়ারি তার নিয়োগ অবৈতনিক ও পদে থাকাকালে তার মন্ত্রীর পদমর্যাদা ভোগ করার কথা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ