রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জানেই জ্বালাও-পোড়াও। এসব ২০১৩ সালে করেছে- চৌদ্দ সালে করেছে, পনেরো সালে করেছে আবার এই নির্বাচন ঠেকাতেও করেছে। তারা বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন দিয়েছে। জ্বালাও পাড়াও যারা করেছে এবং যারা হুকুম দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ৭৫ পরবর্তী কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। ৭ জানুয়ারি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। এই নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।

শেখ হাসিনা বলেন, মা-ছেলেকে বুকে জড়িয়ে ট্রেনে যেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

উন্নয়নের ধারা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তেলা মাথায় আমরা তেল দিইনি। আমাদের উন্নয়নকাজ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত। উন্নয়ন টেকসই করতে হবে। তাই প্রত্যেকের জন্য কাজ করেছি, যাতে সবার জীবন উন্নত হয়। ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করে বিএনপি জনগণের শান্তি ছিনিয়ে নিয়েছিল। নির্বাচন যেন কোনোভাবে হতে না পারে এটাই ছিল বিএনপির আসল চক্রান্ত। ভোট চুরির অপরাধে বেগম খালেদা জিয়াকে নাকে খত দিয়ে বিদায় নিতে হয়েছিল।

ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাটি ও মানুষের এ দেশ গড়বো। এ দেশের উন্নয়ন তখনই হয়েছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নতি হয় না, আমাদের দেশের জন্য সেটি প্রমাণিত সত্য।

সর্বশেষ পাওয়া সংবাদ