রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

টানা সপ্তমবারের মতো নির্বাচিত আবদুস শহীদ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) মৌলভীবাজার-৪ আসন চা বাগান অধ্যশিত এলাকা জুড়ে বিস্তৃত। বিগত দিনে একটানা ৬ বার একাধারে আব্দুস শহীদ এমপি নৌকা প্রতিক নিয়ে জয়ী হয়ে তৃনমুল পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন এক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে জামানত হারিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার)।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে টানা সপ্তমবারের মত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২ লাখ ৭ হাজার ১০১ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ের মালা গলায় নিতে অব্যাহত রেখেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম কর্তৃক মৌলভীবাজার-৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) ১৬০টি কেন্দ্রের অনুষ্ঠিত ভোটের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৯০ ভোট পেয়ে দ্বিতীয় এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার) ৫ হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ