রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

তাহমিনার কাছে হেরে গেলেন নৌকার গোলাপ

এস.এম.দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান ওরফে গোলাপকে বিপুল ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম।

তাহমিনা পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোবহান পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। ৩৪ হাজার ৬৬২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তাহমিনা বেগম।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী তাহমিনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এরপরই কালকিনি উপজেলাজুড়ে আনন্দমিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা–বিষয়ক সম্পাদক।

ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা বলেন, নির্বাচনে ভোট গ্রহণের শুরু থেকে কয়েকটি কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে নৌকার প্রার্থীর সমর্থকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। তবে প্রশাসন তৎপর থাকায় বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয় এই আসনের ভোট গ্রহণ। এ ছাড়া নির্বাচনের প্রচারণা শুরু থেকে তাহমিনা বেগমের প্রচারণায় বাধা দেওয়া হয়। ঈগলের মিছিলে বোমা হামলা, কর্মী কুপিয়ে হত্যাসহ একাধিক সহিংসতার ঘটনা ঘটে এ আসনে।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আবদুল খালেক পেয়েছেন ৫৩৩, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার পেয়েছেন ৪৩৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ও কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট।

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ