রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

বাগেরহাটে দুপুর দুইটা পর্যন্ত পড়লো ৪৫.৩৩ শতাংশ


নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনে বা‌গেরহা‌টের চার‌টি সংসদীয় আস‌নে বেলা দুইটা পর্যন্ত গ‌ড়ে ৪৫.৩৩ শতাংশ ভোট প‌ড়ে‌ছে। আজ রোববার দুপুরে বা‌গেরহাট জেলা নির্বাচন অ‌ফিসার শেখ মুহাম্মদ জালাল উ‌দ্দিন এ তথ্য জানান।

এদিন সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। পৌষের শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন।

জেলার চারটি আসনের ৪৮৮টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বাগেরহাটের চারটি আসনে মোট ভোটার ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৮৬ জন, নারী ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহা. খালিদ হোসেন এবং পুলিশ সুপার আবুল হাসনাত খান সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।

ভোটে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষকরাভোটে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষকরা
বাগেরহাট-১ আসনে ছয়জন, বাগেরহাট-২ আসনে ছয়জন, বাগেরহাট-৩ আসনে সাতজন এবং বাগেরহাট-৪ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ