রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

ভোট দিলেন নসরুল হামিদ

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

আজ রোববার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে সকাল ১১টায় তিনি ভোট দিয়ে ভোট উৎসবে যোগ দেন।

ভোট প্রদান শেষে নসরুল হামিদ বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে।

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দেশেজুড়ে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের জবাব হিসেবে শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ