বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

কোনাবাড়ীতে খালেদার জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মহানগীর রাজাবাড়ী এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি রফিকুজ্জামান নয়ন এর সভাপতিত্বে ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রানা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তানবিরুল ইসলাম রাজিবের পার্টি অফিস উদ্বোধন করেন অতিথিরা।

image

সর্বশেষ পাওয়া সংবাদ