বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: ডা. শফিকুর রহমান

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিবেশী দেশ হিসাবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতার পাশাপাশি সড়ক, রেল, বিদ্যুৎ খাতসহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারী ও বেসরকারী উদ্যোগ দু’দেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে লং লীভ ফ্রেন্ডশীপের আয়োজনে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি চীন সফরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সফিপুর বাজার এলাকায় ওয়ামী পার্মানেন্ট ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। এর আগে চীনা রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানশেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ