বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই: মাহবুব জুবায়ের

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোন বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যেসমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে এসমস্ত সংস্কার করা হবে। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোন সুযোগ করে দিচ্ছি’ এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন। এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায়জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন, সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।

জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।

এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ