বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফুয়াদ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। তারা হলেন- দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় দুই হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত মজিবুর রহমান মঞ্জু হন।

ভোট গ্রহণ শেষে আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল শুরু হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ