বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

যারা ভারতে মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে: হান্নান

নোয়াখালী প্রতিনিধি: যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ব করার চেষ্টা করছে। তারা এতোদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছাত্রজনতা এই অনুষ্ঠানের আয়োজন করে।

image

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখহাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।

এসময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসউদকে অবগত করেন এবং মাসউদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ