সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
রাজনীতি

বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা: কাজী মফিজুর

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণ জমায়েত ও র‍্যালির আয়োজন করে।

কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঊনার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ রাখবেননা। উনি সেনবাগ নয় শুধু সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, যাদের রেকর্ড আছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

তিনি আরও বলেন, সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবেনা।

এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা: সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমূখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ