বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

খন্দকার মাহবুবের দাফন আজিমপুরে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিএনপি দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে চক্ষু হাসপাতাল, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে রোববার (১ জানুয়ারি) বিকেলে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুবকে দাফন করা হবে।

এদিকে, বিএনপি দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রোববার ফজরের পর প্রথম জানাজা, এরপর সকাল ৯টায় মিরপুরে চক্ষু হাসপাতালে (বিএনএসবি) দ্বিতীয় জানাজা ও সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে তৃতীয় জানা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টা চৌধুরীপাড়া মাটির মসজিদ ও দুপুর ২টা ৩০ মিনিট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুব হোসেনকে দাফন করা হবে।

গতকাল শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে, গত ২৬ ডিসেম্বর খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে পানি আসায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

সর্বশেষ পাওয়া সংবাদ