বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

লাইজু বাদ, যশোর মহিলা সংস্থার দায়িত্ব পেলেন মিলি

বেনাপোল প্রতিনিধি : জাতীয় মহিলা সংস্থা যশোরের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা মিলি। তার সাথে নিয়োগ পেয়েছেন ৪ নারী নেত্রী।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২১ মার্চ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলিপ কুমার নাথ স্বাক্ষরিত একপত্রে এতথ্য জানানো হয়েছে। এর আগে প্রায় এক যুগ ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লাইজু জামান। দায়িত্ব থাকাকালে লাইজু জামানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দেয় জেলা মহিলা আওয়ামীলীগের তৎকালীন কমিটির নেতাকর্মীরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ সালের ৯ নং আইনের ১০ ধারায় ৩ উপধারা মোতাবেক জেলা প্রশাসন যশোরের সুপারিশে চেয়ারম্যানসহ পাঁচ সদস্যকে মনোনীত করা হয়েছে। এতে চেয়ারম্যান করা হয়েছে জ্যোৎন্সা আরা মিলিকে। আর সদস্য হলেন অ্যাডভোকেট জেসমিন বানু, মাজেদা পারভীন, রোজীনা আক্তার ও নাজমুন নাহার। কমিটির মনোনীত চেয়ারম্যান ও সদস্যরা চলতি বছরের ২১ মার্চ থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে শর্ত মতে, কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাদের পদ থেকে অপসারণ করতে পারবে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, লাইজু জামান ২০০৯ সালের অক্টোবর মাসে সংস্থাটির যশোরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে লাইজু জামান বলেন, নতুন একজনকে নিয়োগের বিষয়ে শুনেছি। তবে আমি কোন চিঠি পায়নি। আমি দায়িত্ব থাকাকালীন ভালোভাবে কাজ করেছি। নতুন যিনি দায়িত্ব পেয়েছেন আশা করি ভালোভাবেই দায়িত্ব পালন করবেন। এতো বছর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন করতে তিনি বলেন, ‘এসব নিয়ে ঘাটা ঘাটিকরার দরকার নেই।’

আর নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মনে করায় আমাকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন। আশা করি সুনামের সঙ্গে কাজ করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ