বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ঢাকায় তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কর্পোরেট সংবাদ ডেস্ক: ১৯ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দেশব্যাপী পালিত হয়েছে দিনটি। ঢাকায় এই উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কস্থ ৫০নং ওয়ার্ড তাঁতী লীগের কার্যালয়ের সামনে গরীব ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

১৯ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দেশব্যাপী পালিত হয়েছে দিনটি। ঢাকায় এই উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কস্থ ৫০ নং ওয়ার্ড তাঁতী লীগের কার্যালয়ের সামনে গরীব ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৫০ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মাহাবুব আলম বাদশার সার্বিক সহযোগিতায় প্রায় এক’শ গরীব-অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রথমবরের মতো ব্যতিক্রম ভাবে পালিত হলো।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুর ইসলাম মনুর। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ। এছাড়াও স্থা্নীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল বলেন, আমরা আজকে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫০ নং ওয়ার্ডকে ধন্যবাদ জানায়। তাঁতী লীগের সভাপতি মাহাবুব আলম বাদশা যেভাবে কাজ করে যাচ্ছে সবাইকে নিয়ে তা আসলেই প্রশংসার দাবীদার। আমরা যা পারছি না বাদশা তা করে দেখাচ্ছে। ভালো ভালো কাজ করছে। সবার চাইতে বেশি বেশি ভালো কাজ করছে। তার মতো নেতৃত্ব আমাদের সব জায়গায় দরকার। বাংলাদেশ তাঁতী লীগের কর্মী হিসেবে বাদশা নিজেকে যে জায়গায় নিয়ে গেছে তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আশাকরি ও অনেক দূর এগিয়ে যাবে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুরি, খেজুর, পেয়াজ ও চিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ