সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয় চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

মহেশখালীতেও হলোনা যুবলীগের কমিটি : ভার গেলো কেন্দ্রের কাঁধে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলনও শেষ হলো নেতৃত্ব নির্বাচন ছাড়াই। কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া উখিয়ার মতো মহেশখালীতেও প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় এ সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় প্রতিনিধি দল।

এর আগে সোমবার সকালে মহেশখালী আওয়ামীলীগ কার্যালয় মাঠে উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিমের সভাপতিত্বে শেখ কামাল ও সেলিম উল্লাহ’র যৌথ সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা বলেন, কক্সবাজারের পুরো জেলায় যতো শহিদ হয়নি তার অধিক শহিদ হয়েছে মহেশখালীতে।

এসময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, আগের যুবলীগ আর বর্তমান যুবলীগ এক নয়। মাদক ও মাদক কারবারের সাথে জড়িত কেউ যুবলীগের সাথে থাকতে পারব না।

সম্মেলনে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ কাউন্সিলরদের নিয়ে অহনা কনভেনশন হল রুমে কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। এতে প্রার্থীদের মধ্যে সমাঝোতা না হওয়ায় ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ