বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

চুয়াডাঙ্গায় পদযাত্রার মধ্যে বিএনপির সভাপতির মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু।

শনিবার বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে পদযাত্রা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিএনপির নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

image-156

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১০ দফা দাবিতে আজ শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল জব্বার। তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল জব্বার বাবলু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল জব্বার মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ