বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
রাজনীতি

কেন্দ্রীয় আ.লীগে পদ পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে গণসংবর্ধনা

চট্টগ্রাম প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে গণসংবর্ধনা দেওয়া হবে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার)।

চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধিত কেন্দ্রীয় নেতারা হলেন- প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

গণসংবর্ধনায় আওয়ামী লীগের সকল থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিফুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

সর্বশেষ পাওয়া সংবাদ