বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
রাজনীতি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে নড়াইল থেকে নির্বাচত আওয়ামী লীগ সংসদ সদস্য।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সভাপতিমন্ডলীর দু’টি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের খালি ছিল। সেখানে মাশরাফি বিন মর্তুজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী সভায় জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচি, পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রেসিডিয়ামের উদ্দেশে বিস্তারিত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রী।

আরও পড়ুন:

আওয়ামী লীগের নতুন কমিটিতে জায়গা পেলেন যারা

ফের আ. লীগের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবাদুল কাদের

সর্বশেষ পাওয়া সংবাদ